সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঢাবিতে ছাত্রপক্ষের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা,খালিদ সাইফুল্লাহ জিহাদ আহ্বায়ক ও জুবায়ের হাসিব সদস্যসচিব 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮২ Time View
জালাল আহমদ,ঢাবি : খালিদ সাইফুল্লাহ জিহাদকে আহ্বায়ক ও জুবায়ের হাসিবকে সদস্যসচিব করে ঢাকা  বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) ছাত্রপক্ষের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন প্রজন্মের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষ আমার বাংলাদেশ‌ পার্টি(এবি‌ পার্টি) এর ছাত্র সংগঠন। 
আজ১২ জুলাই (২০২৪)শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ১১ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আকিব হাসান। একইসাথে সারাদেশে চলমান কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের‌ লক্ষে  ৬দফা দাবী পেশ করেছে নবনির্বাচিত নেতৃবৃন্দ। আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ জিহাদ উর্দু বিভাগের এবং সদস্যসচিব জুবায়ের হাসিব ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র।তারা দুই‌জনই  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনে‌ ভর্তি‌ হয়েছেন।
কমিটি ঘোষণাকালে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আকিব হাসান বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়।ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি অধিকার আদায়ের গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন আমাকে আশান্বিত করছে। আমি বিশ্বাস করি স্বাধীনতার ঘোষনাপত্রে উল্লেখিত অঙ্গীকারকে বুকে ধারণ করে নব নির্বাচিত নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে।
কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব সারাফ আনজুম বিভা বলেন, স্বাধীনতার ঘোষনাপত্রে উল্লেখিত তিন মূলনীতি – সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সে লক্ষ্য পূরণে বাংলাদেশ ছাত্রপক্ষ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বির্মিমানে কাজ করে যাবে।
ঢাবি কমিটির নব নির্বাচিত আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ জিহাদ বলেন, এদেশের মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান-মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্র কোনো অবস্থাতেই বৈষম্য প্রদর্শন করবে না—এ অঙ্গীকারেই জীবন-মরণ পণ করে সশস্ত্র সংগ্রামে অংশ নেন মুক্তিযোদ্ধাগণ। রাষ্ট্রকে বৈষম্যহীন করাই ছিল তাঁদের স্বপ্ন। সুতরাং কোটা সংস্কারের প্রশ্নে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না।  
সদস্যসচিব জুবায়ের হাসিব বলেন, আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় ও সমস্যা সমাধানে ৬ দফা দাবী পেশ করেছি; আবাসন, নিরাপদ ক্যাম্পাস, চাকুরির নিশ্চয়তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের মৌলিক কোনো সমস্যার সমাধান হয়নি। আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিরলস ভাবে কাজ করে যাবে ছাত্রপক্ষ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন সহকারী অর্থ সম্পাদক তানজিনা জুঁই, অর্পিতা শিরিন স্বর্ণা, খালিদ হাসান প্রান্ত, রফিকুল সৌরভ, হৃদয় আহমেদ সানী, আসিফ আদনান, ফারজানা রুপন্তি, সৈকত ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit