শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

স্কুলে অনুপস্থিত থাকায় ৩৬ শিক্ষক-কর্মচারীকে শোকজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : স্কুলে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিকের ৩৬ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার শোকজ করা শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রকাশ করে মাউশি। বুধবার মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী চিঠিতে স্বাক্ষর করেন।

অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্কুলে অনুপস্থিত থাকার স্পষ্ট কারণ উল্লেখ করতে বলা হয়েছে।

জানা যায়, চলতি বছরের এপ্রিলের মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানে এই ৩৬ জন শিক্ষককে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ কর্তৃক Digital Monitoring System এর মাধ্যমে পূর্ব ঘোষণা ব্যতিরেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (মার্চ/২০২৪ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইং-এ প্রেরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit