বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

জাকির নায়েকের ওস্তাদের বাসভবন পরিদর্শনে আজহারি, মাহফিলের জন্য হাজারো মানুষের অপেক্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : আলোচিত ইসলামিক স্কলার ও তরুণ প্রজন্মের আইডল মিজানুর রহমান আজহারী মালেশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন। বুধবার রাত ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে জোহানেসবার্গ ওর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিশ্ব বরেণ্য এই স্কলারসকে অভ্যর্থনা জানান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন চয়ন। 

জানা গেছে, মিজানুর রহমান আজহারী ব্যক্তিগত সফরে দক্ষিণ আফ্রিকা এসেছেন। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের ওস্তাদ আহামেদ দিদাদের ডারবানের বাসভবন পরিদর্শন করবেন। এরপর জোহানেসবার্গ ও কেপটাউন ভ্রমণ করে মালেশিয়া চলে যাবেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিও মিজানুর রহমান আজহারীর সফরকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত। তারা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং তার তাফসির শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ সফরের আনুষ্ঠানিক কোনো সূচি এখনো প্রকাশিত হয়নি।

আজহারীর এ সফরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সফরের খবর শেয়ার করছেন এবং তার মাহফিলের জন্য অপেক্ষা করছেন হাজারো মানুষ।

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit