বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুবি শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।হস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

এর আগে, কোটা সংস্কারের দাবিতে বিকাল সাড়ে তিনটার দিকে কুবি শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুই সাংবাদিকসহ ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুবি শিক্ষার্থীরা/ছবি: মারিয়ম


শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে তারা ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে চাইলে কুবি ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ গুলি ছোঁড়ে। এতে সাংবাদিকসহ অন্তত ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুবি শিক্ষার্থীরা/ছবি: মারিয়ম


আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে জানায়, তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে। এ ক্ষেত্রে পুলিশ তাদের বাধা দিলে তারাও পুলিশকে জবাব দেবেন। এ সময় পুলিশ পথ ছেড়ে দিলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ির দিকে এগিয়ে যান।

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পুলিশের সাথে বাধা পেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করছে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের মাঝে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ স্লোগান দিতেও দেখা গেছে৷ 

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit