রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি কবে, কখন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : উরুগুয়েকে ১-০ হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। এর মধ্য দিয়ে শেষ হল কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনাল। এর আগে প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে মেসির দল আর্জেন্টিনা। 

আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ডরক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা লড়াই করবে রেকর্ড ১৬তম শিরোপার জন্য। অন্যদিকে কলম্বিয়ার লড়াই হবে দ্বিতীয় শিরোপার জন্য। 

এবারের আসরের দুই ফাইনালিস্ট এখন পর্যন্ত অপরাজিত। তবে ব্যতিক্রম আর্জেন্টিনা। তারা সবগুলো ম্যাচে জয় তুলে অপরাজিত, অন্যদিকে কলম্বিয়া গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অপরাজিত।

যেভাবে দেখবেন

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে খেলাটি দেখা যাবে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টসে।
এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit