শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারাকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৬৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে দেশ, জাতি ও বিশ^জনীন সকল প্রাণীর শান্তি ও কল্যাণার্থে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারাকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭জুলাই) সকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বামুনিয়া পঞ্চবটী সার্বজনীন রাধা গোবিনন্দ মন্দিরে ভগবতগীতা পাঠ, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।

২৪ প্রহরের ২য় দিনে বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়েছে। তাদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সেখানে নানা ধরণের দোকানের পরশা সাজিয়ে ব্যবসায় জমে উঠেছে দোকানী ও ক্রেতারা।

অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ রায়, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক বিশ^নাথ রায়, দিলিপ কুমার, বনেশ^র রায়, চিত্র রঞ্জন সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের সুনামধণ্য ৬টি পুরুষ এবং মহিলা দল নামসুধা পরিবেশন করে। সভাপতি ধীরেন্দ্রনাথ রায় জানান, আমরা এই মন্দিরে বিগত ২৪ বছর যাবত হরিসভা, কির্তন, নামসুধাসহ বিভিন্ন ধর্মীম অনুষ্ঠান করে আসছি। আগামীতে সরকারী বে-সরকারী অথবা সাধারণ ভক্তদের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরণের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে বলে আশা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit