সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

ট্রাম্প জিতলে কী পদক্ষেপ নেবেন, সেটা ভাবছেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনে জড়ো হওয়া বিশ্ব নেতাদের সামনে বক্ততৃা করার সময় জেলেনস্কি আরও বলেন, তিনি আশা করেন ট্রাম্প ন্যাটো জোট ছাড়বেন না এবং রাশিয়ার দুই বছরেরও বেশি পুরানো আগ্রাসনের বিরুদ্ধে তাদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। 

জেলেনস্কি বলেন, ‘আমি তাকে (ট্রাম্পকে) খুব ভালভাবে চিনি না। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন তখন তার সঙ্গে দেখা হয়েছিল; কিন্তু সেটা রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের আগে। তিনি বলেন, ‘আমি সত্যিই জানি না ট্রাম্প কী করবেন; যদি তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হন।’

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রায়ই ইউক্রেনে  ৬০ বিলিয়ন ডলার মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেছেন এবং জেলেনস্কিকে সর্বশেষ্ঠ ‘বিক্রয়কর্মী’ বলে অভিহিত করেছেন।  

এদিকে ট্রাম্পের দুই নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি তার কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যুদ্ধের ইতি টানতে রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসলে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা দেয়া বন্ধ রাখার প্রস্তাব করা হয় এ পরিকল্পনায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে গত ২৭ জুন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে প্রথম মুখোমুখি বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে তিনি আবার নির্বাচিত হলে দ্রুত ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। তবে কীভাবে সমাধান করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। 

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit