শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

টিভি উপস্থাপক আয়েশাকে মারধর, যে হুঙ্কার দিলেন মরিয়ম নওয়াজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক আয়েশা জাহানজেব। এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নির্দেশনায় পর তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, আয়েশা জাহানজেবের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর পরই তার স্বামী হারিসকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে উপস্থাপক আয়েশা জাহানজেবের ওপর স্বামীর নির্যাতনের বিষয়টি জানার পরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ বিষয়ে তৎপর হয়েছেন। বিষয়টি নজরে এনে পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আয়েশা জাহানজেবকে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে মরিয়ম বলেন, নারীরা আমাদের রেড লাইন, তাদের প্রতি সহিংসতা বরদাশত করা হবে না।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit