বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১২৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে পার্বত্য অঞ্চলে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে  জোনের  আওতায় সকল ক্যাম্পের প্রত্যন্ত অঞ্চলের অসহায় পাহাড়ী-বাঙালিদের মাঝে  ৩শ.৫০পিচ  মশারি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন । 

বুধবার (১০ জুলাই) সকাল  ১০ টার দিকে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  মাটিরাঙ্গা জোনের উদ্যােগে  বিশেষ মানবিক সহায়তা  মশারি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মানবিক কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি।

মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের আওতাধীন নতুনপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।

উক্ত কর্মসূচিতে মোট ৪১৮ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৭৯ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৬৯৭ জন’কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল  মো.কামরুল হাসান পিএসসি।

মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা  জোন অধিনায়ক লে:কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি  উপস্থিত সকলের উদ্দেশ্যে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারনের মাঝে জোন কর্তৃক মানবেতর কার্যত্রুম ইতিবাচক সাড়া ফেলেছে জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশে গড়ার লক্ষ্যে সকলকে সচেতন এবং একত্রে কাজ করার আহবান জানিয়ে বলেন বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit