বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

নোয়াখালীতে গাঁজা-অ্যালকোহল সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড   

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সাজা প্রাপ্তরা হলেন, সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের বড় মিয়া বাড়ির মৃত আবুল কালামের ছেলে আবু হাসান মোহাম্মদ মাসুম ওরফে ফরহাদ (৫০) ও বানাবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে মো. মোরসালিন হাসান ওরফে রাফিদ (২৪)।  বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উপরিদর্শক) তাজবীর আহাম্মদ। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার উত্তর ফকিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।   

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রকাশ্যে অ্যালকোহল ও গাঁজা সেবনের করায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর আসামিদের দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।  একই সাথে উভয় আসামিকে একশত টাকা করে অর্থদন্ড করে।  উপরিদর্শক তাজবীর আহাম্মদ বলেন,অপরাধ স্বীকার করায় দুই আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।পরে তাদের কারাগারে পাঠানো হয়।  

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit