সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

ফের প্রেমে পড়লেন সারা আলি খান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি সময় ভারতের বিখ্যাত ধনকুবের আম্বানি পরিবারের অনুষ্ঠান লেগেই আছে। এই পরিবারের যেকোনো অনুষ্ঠানে দেখা যায় বলিউড তারকাদের ছড়াছড়ি। তাই তো এসব অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয় নানা রকম গল্প। আর গণমাধ্যমগুলোতে আসে চমকপ্রদ শিরোনাম।

এবারও তার ব্যতিক্রম হলো না। অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠানে নাচলেন বলিউডের একাধিক তারকা। আর তার মধ্যেই শিরোনামে উঠে এলেন সারা আলি খান। কারণ তার নাচের সঙ্গী ছিলেন বীর পাহাড়িয়া।

শোনা যায়, একসময় বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ছিল সারা আলি খানের। তবে সেই সম্পর্ক নাকি টেকেনি। তবে সারা আলি খানের প্রেমিক হিসেবেই নয়, বীর পাহাড়িয়ার একাধিক পরিচয়ও রয়েছে। তার দাদা শিখর পাহারিয়া আর জাহ্নবী কাপুরের সম্পর্কের কথা বলিউডে এখন ওপেন সিক্রেট। একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শিখর ও জাহ্নবীকে। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানে নজর কেড়েছে জাহ্নবী ও শিখরের ঘনিষ্ঠতাও। 
জাহ্নবীর গলায় দেখা গিয়েছিল ‘শিখু’ লেখা একটি নেকপিসও। অন্যদিকে জাহ্নবী আর সারা আলি খানের সম্পর্কও বলিউডে বেশ চর্চিত। এই দুই তারকা কন্যার বন্ধুত্ব ভীষণ গভীর বলেই জানে সবাই। জাহ্নবীর প্রেমের চর্চা প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল, প্রিয় বন্ধুর প্রেমিকের ভাইয়ের সঙ্গেই প্রেম করছেন সারা আলি খান।

তবে সেই গুঞ্জন এখন অতীত। পাহাড়ে কিছু ট্রিপের ছবির পরে আর একসঙ্গে দেখা যায় না সারা আলি খান ও বীর পাহাড়িয়াকে। বীরের আরও একটি পরিচয় হলো তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। সদ্য করণ জোহরের শো-তে এসে নিজেকে সিঙ্গেল বলেও দাবি করেছিলেন সারা আলি খান। 

তবে সদ্য, আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানের এই ভিডিও প্রকাশ্যে এসে যেন ফের উসকে দিলো সারা আলি খান ও বীর পাহাড়িয়ার সম্পর্কের কথা। সত্যিই কী তারা প্রেম করছেন? সেই জবাব অবশ্য সারা বা বীর ছাড়া জানেন না আর কেউই।

 

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit