বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ গ্রেফতার দুই

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আসামী মো. লিটন (৩৭) ও নুরুল হুদা (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার  (৮ জুলাই) , রাত  ১১টার দিকে  মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর মোড়স্থ জনৈক জয়নাল আবেদীনের চা দোকানের সামনে মাটিরাঙ্গা টু গোমতী গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা (মাদকদ্রব্য) সহ আসামী  মোঃ লিটন(৩৭), ও নুরুল হুদা (৩০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন -মো.লিটন ( ৩৭) মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড দক্ষিন মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মো.হান্নান মিয়ার ছেলে।নুরুল হুদা (৩০)বেলছড়ি ইউনিয়ন এর মাষ্টার পাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কামাল হোসেন এর ছেলে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit