রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

বিএনপি মিথ্যা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বর্তমান সরকারের উন্নয়নধারাকে উপক্ষো করে বিএনপি মিথ্যা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী  চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ট্রানজিট এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ বাড়ায়। বিশ্বায়নের যুগে একা থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে না। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করেন। বিএনপি এই উন্নয়নের ধারাকে উপেক্ষা করে মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। 

আজ পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৪’-এর উদ্বোধন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্য খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা উপবৃত্তি দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলেমেয়েদের পড়ালেখায় উৎসাহিত করছেন। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চান। উন্নয়ন করতে চান সকলের। উন্নয়ন থেকে কেউ যেন বঞ্চিত না হয়- সেটা নিশ্চিত করতে, নানা ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

কোনটা বিনামূল্যে কোনটা ভর্তূকি মূল্যে এ  কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোথাও যেন এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সে কারণে চাষাবাদ বাড়াতে হবে। ঘরের আশপাশের জমিতেও মরিচ-পেঁয়াজের চাষ করলে পরিবারের খরচ কমবে। দেশের সামগ্রিক উৎপাদনে এটার গুরুত্ব আছে। 

খাদ্যমন্ত্রী বলেন, চলমান বোরো সংগ্রহে সরকার চালের দাম এক টাকা বাড়িয়েছে, কিন্তু ধানের দাম দুই টাকা বাড়িয়েছে। ভোক্তা ও কৃষকের স্বার্থ বিবেচনায় নিয়েই সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে বলে জানান তিনি।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির। 

পরে, খাদ্যমন্ত্রী কৃষকদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক এবং অগ্নিকান্ড ও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit