শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান

মুম্বাইয়ে ভারি বৃষ্টিতে ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্য রাজধানী খ্যাত মুম্বাইয়ে ভারি বৃষ্টির কারণে প্লেনের অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১টা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৬ ঘণ্টায় শহরটিতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

ভারতের আবহাওয়া দপ্তর মুম্বাই, থানে ও পালঘরে অরেঞ্জ এলার্ট (কমলা সতর্কতা) জারি করেছে।  

ভারী বৃষ্টির কারণে ৫০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন বিমান সংস্থাগুলো যাত্রীদেরকে বের হওয়ার আগে অনলাইনে ফ্লাইট স্ট্যাটাস দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছে।

ভিক্রোলির বীর সাভারকার মার্গ পৌর স্কুল এবং পৌরসভার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড রিসার্চ সেন্টার ২৪ ঘণ্টায় ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বিমানের পাশাপাশি মুম্বাইয়ের ট্রেন ও বাস চলাচলও বিঘ্নিত হচ্ছে। অনেক এলাকা তলিয়ে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রাত ৩টা থেকে ভোর ৬টা মধ্যে ভারি বৃষ্টি ও হড়কা বানে বাসিন্দ ও খার্দির মধ্যবর্তী রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit