শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেখতে গেলেন ফখরুল-রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ ভোর ৪টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সর্বশেষ গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে গত ২ জুলাই গুলশানের বাসায় ফিরেন তিনি। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

বেগম খালেদা জিয়াকে দেখতে আজ বেলা ১২টার দিকে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বেগম তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। করোনাভাইরাস মহামারির শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়।
এরপর ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit