শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম

দ. কোরিয়াকে কঠোর হুঙ্কার দিলেন কিমের বোন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কোরিয়া সীমান্তে ফের সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। যার জেরে এবার সিউলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। সিউলের প্রতি সতর্কবাণী দিয়ে ইয়ো বলেন, এ ধরনের সামরিক মহড়ার ফল হবে আত্মঘাতী, যা ভয়ানক বিপর্যয়ের কারণ হতে পারে তাদের জন্য।

সম্প্রতি পিয়ংইয়ং সীমান্তে আকাশ থেকে বেলুনের মাধ্যমে বেশকিছু আবর্জনা বহনকারী ব্যারেজ পাঠায় সিউল। এছাড়া গত মাসে উত্তেজনা-হ্রাসকারী একটি সামরিক চুক্তি সম্পূর্ণরূপে স্থগিত করে সিউলি। সেই সঙ্গে সীমান্ত দ্বীপগুলিতে এবং কোরীয় উপদ্বীপকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে লাইভ-ফায়ার ড্রিল পুনরায় শুরু করে। যার জেরেই এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়ো জং।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক বিবৃতিতে উনের উত্তরসূরী হিসেবে বিবেচনা করা কিম ইয়ো জং বলেন, ‘এটি একটি ছদ্মবেশী যুদ্ধের খেলা যা অমার্জনীয় কাজ এবং স্পষ্ট উস্কানি যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত মহড়া ছিল আত্মঘাতী, যার জন্য তাদের ভয়ানক বিপর্যয় সহ্য করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা সবার কাছে স্পষ্ট যে… উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি এসে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর উপরোক্ত বেপরোয়া লাইভ গোলাবারুদ ও গুলি চালানোর মহড়া সবার জন্য ঝুঁকিপূর্ণ। যদি সিউলের মহড়া উত্তরের সার্বভৌমত্ব লঙ্ঘন করে,  তবে আমাদের সশস্ত্র বাহিনী অনতিবিলম্বে তার মিশন পরিচালনা করবে। আর সেটা কোনো রকম বিস্তারিত না জানিয়েই।’

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit