শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

কুকুরের কামড়ে আহত ৮৮ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জ পৌর এলাকায় বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৮০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মানিকগঞ্জ পৌর এলাকার এসব বাসিন্দা কুকুরের কামড়ে আহত হন। এর আগে শনিবার রাত থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত বিড়াল ও শেয়ালের কামড়ে আরও ২০ জন আহত হয়েছেন। 

আহরা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের টিকাদান কক্ষের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহত রোগীদের বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা, উত্তর সেওতা, পশ্চিম দাশড়া ও বেউথাসহ আশপাশের এলাকার।

হাসপাতালের টিকাদান কক্ষের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে সকাল ৯টা থেকেই একের পর এক কুকুরে কামড়ে মারাত্মক জখম রোগীরা আসতে থাকেন। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সি ব্যক্তি রয়েছেন। আহত অধিকাংশ ব্যক্তির পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত জখম রয়েছে। অনেকের হাতেও কামড় আছে। বিশেষ করে শিশু ও নারীদের ক্ষত বেশি। রাত ৮টা পর্যন্ত ৮৮ জন কুকুরে কামড়ে আহত ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, হাসপাতালে ভ্যাকসিনের সংকট নেই। বেওয়ারিশ কুকুর থেকে দূরে থাকতে সচেতন হতে হবে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit