মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

স্পেনের সাবেক তারকা থিয়াগোর অবসরের গুঞ্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের সাবেক মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের ফুটবল থেকে বিদায়ের খবরটি দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে থিয়াগোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা বা বিবৃতি পাওয়া যায়নি।

ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাজিনহোর বড় ছেলে থিয়াগোর জন্ম ইতালিতে। ২০০৮ সালে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। ব্রাজিলের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি স্পেনকেই জাতীয় দল হিসেবে বেছে নেন। ২০১১ সালে মাত্র ২০ বছর বয়সে স্পেন জাতীয় দলে সুযোগ পান থিয়াগো। বার্সেলোনার হয়ে ঠিক ১০০টি ম্যাচ খেলে ১১টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেন তিনি। ক্লাবটির হয়ে চারবার লা লিগা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন।

২০১৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান থিয়াগো। বায়ার্নে সাত বছরের ক্যারিয়ারে সাতবার বুন্দেসলিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য শিরোপা জেতেন। বায়ার্নের হয়ে ২৩৫ ম্যাচ খেলে ৩১টি গোল ও ৩৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।

২০২০ সালে বায়ার্ন ছেড়ে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দেন থিয়াগো। অলরেডদের হয়েও এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জিতেছেন তিনি। লিভারপুলের জার্সিতে ৯৮ ম্যাচ খেলে ৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি। শেষ কয়েক মৌসুম ধরেই ইনজুরির কারণে ভুগছেন তিনি।

সবশেষ ২০২৩-২৪ মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে মাত্র ৫ মিনিট খেলতে পেরেছেন তিনি। স্পেন জাতীয় দল থেকে ২০২১ সালে অবসরের ঘোষণা দেয়ার আগে ৪৬ ম্যাচে ২ গোল করেছেন থিয়াগো।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit