মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

হজ পালনের মুহূর্তকে ‘আজীবনের যাত্রা’ বলছেন সানিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে পবিত্র হজ পালন করার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এবার সেখান থেকে পবিত্র কাবা এবং মসজিদ-ই-নববীতে কাটানো তার সময়কে অবিশ্বাস্য অভিজ্ঞতা বলছেন তিনি। গত মাসে হজ যাত্রা করতে সৌদি আরব যান সানিয়া। এটি এমন একটি জায়গা, যা প্রতিটি মুসলমানের হৃদয়ে গভীরভাবে সম্মানিত। 

এর আগে হজ পালনের ঘোষণা দিয়ে সানিয়া লিখেছিলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত ও সৌভাগ্যবান যে এবার পবিত্র হজে যাওয়ার মতো দারুণ একটি সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা অর্জনে আমি প্রস্তুত, আমার যে কোনো ধরনের অপরাধ বা ভুল আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক পুনর্জীবন লাভের এমন সুযোগ (হজ পালনে) পাওয়ায় আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আল্লাহ আমার সব প্রার্থনা কবুল করুন এবং তার পথে অবিচল রাখুন।’

উল্লেখ্য, ২০১০ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া মির্জা। তাদের ঘরে ইজহান মির্জা মালিক নামে এক পুত্রসন্তানও রয়েছে। তবে চলতি বছরের জানুয়ারিতে এক বিবৃতিতে তার পরিবার জানায়, কয়েক মাস আগে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এ ঘোষণার আগেই অবশ্য শোয়েব মালিক পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সানা জাবেদকে বিয়ে করেন। তবে সানিয়া নতুন করে এখনো কোনো সম্পর্কে জড়াননি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit