মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিরিজ নিয়ে পরিকল্পনার কথা জানালেন পাকিস্তানের নতুন কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ি জীবনে নিজের শেষ ম্যাচটা খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। সেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের কোচিং শুরু করবেন গিলেস্পি। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের বিপক্ষে সুখস্মৃতি আছে গিলেস্পির। কোচ হিসেবেও তেমন সাফল্য পেতে মুখিয়ে আছেন তিনি। 

২০০৬ সালের বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গিলেস্পি। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন পর্যন্ত সেটিই। পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর গতকাল গিলেস্পির প্রথম সংবাদ সম্মেলনে এসেছে সে প্রসঙ্গ।
 
বাংলাদেশের বিপক্ষে ওই ইনিংসের কথা বলতে গিয়ে মুখে চওড়া হাসি দেখা যায় গিলেস্পির। হাসিমুখে বলেন, ‘দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন।’
 
তিনি আরও বলেন, ‘এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।’  
 
অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্টে ২৫৯ উইকেট নিয়েছেন গিলেস্পি। এবার তার সামনে কোচিংয়ের চ্যালেঞ্জ। ওইচ্যালেঞ্জের প্রথম ধাপ অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব।

বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।’আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। করাচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit