শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের এক রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী দশভূজাবাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রোববার সকালে মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পরবর্তিতে রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক মেয়র ও দশভূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, সহ:সাধারন সম্পাদক পলু ত্রিবেদী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, কালীবাড়ি মন্দির কমিটির সহ:সভাপতি ধনেশ পত্রনবীশ, ব্যবসায়ী পরিমোল ঘোষ সহ স্থানীয় সনাতন ধর্মালম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু বলেন, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। রথযাত্রা শেষে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit