বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

মাটিরাঙ্গা পলাশপুর জোন ৪০ বিজিবি,র উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোন  খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর উদ্যােগে  বিজিবির জোন সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম পিএসসি।
রবিবার (৭ জুলাই)সকাল ১১টার দিকে পলাশ পুর জোনের আয়োজনে পলাশপুর জোন সদরসহ অধীনস্থ সকল বিওপি ক্যাম্পের পতিত /অব্যবহৃত  জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ভেষজ ঔষধি গাছের চারা বৃক্ষরোপন কার্যত্রুমের উদ্বোধন করেন  পলাশপুর জোন  খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম, পিএসসি। 

এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি,র জোন অধিনায়ক লে:কর্ণেল মোহাম্মদমুনতাসির মামুন বিজিওএম পিএসসি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর ও বিওপিগুলোতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিজিবি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit