রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির

ক্রুনালের পোস্টে হার্দিক-নাতাশার রিঅ্যাক্ট, তবে কি দাম্পত্য কলহের খবর মিথ্যা?

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : ২০২০ সালের ৩১ মে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। সেই বছরের ৩০ জুলাই তাদের প্রথম সন্তান আসে। ছেলে অগস্ত্যকে স্বাগত জানান এ দম্পিত। এরপর ২০২৩ সালে দুজনে সামাজিক বিয়ে করেন উদয়পুরে। খ্রিস্টান আর হিন্দু নিয়মকানুন মেনে তাদের বিয়ে হয়। আইপিএল ২০২৪ সালে হার্দিকের পারফরম্যান্সের জন্য ট্রোলড হয়েছিলেন নাতাশা। আইপিএল ২০২৪-এ মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্সের কারণে নাতাশার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে তার বিরুদ্ধে অপমান ও অবমাননাকর মন্তব্যের বন্যা বয়ে যায়।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সমীকরণে নির্দ্বিধায় বলা যায়, হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের বোলিংয়ের সুবাধেই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তার বোলিংয়ে ৬ বলে ১৬ রানের সমীকরণে দক্ষিণ আফ্রিকার নেয় ৮ রান। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে ভারত। 

ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার আনন্দের সেই চোখের জলেও স্ত্রী নাতাশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের জয় নিয়েও কোনো পোস্ট আসেনি। কোথাও নেই তিনি। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই হার্দিক আর নাতাশার দ্বন্দ্ব নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা চলে আসছে। এ মুহূর্তে নাতাশা না ইনস্টাগ্রাম ওয়ালে না স্টোরিতে— কোথাও নেই। একেবারেই চুপ হয়ে গেছেন যেন হার্দিকপত্নী।

অবশেষে হার্দিকের ভাই ক্রুনাল হার্দিককে নিয়ে মন্তব্য করা পোস্টে রিঅ্যাক্ট করলেন নাতাশা স্ট্যানকোভিচ। এর মধ্যেই নাতাশা এমনকি করে বসলেন যাতে নতুন করে আবার গুঞ্জন উসকে দিলেন নেটিজেনদের মধ্যে তবে কি বিয়ে ভাঙার গুঞ্জন মিথ্যা?

এদিন ক্রুনাল পান্ডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ইমোশনাল লেখা লেখেন। ভাইয়ের পাশে দাঁড়িয়ে ক্রুণাল জানিয়েছেন, হার্দিকও মানুষ। তারও আবেগ রয়েছে। খারাপ তারও লাগে। আমি আর হার্দিক পেশাদার ক্রিকেট শুরু করার পর এক দশক কেটে গেছে। কিন্তু গত কয়েকটা দিন রূপকথার মতো কাটল। দেশবাসীর মতো আমিও দলের কৃতিত্বে খুব খুশি। তবে আমার ভাইয়ের সাফল্য দেখে আবেগ আরও বেড়ে গেছে।

তিনি আরও বলেন, গত ছয় মাস হার্দিকের কঠিন সময় গেছে। ওকে নিয়ে যা হয়েছে তার কোনোটাই ওর প্রাপ্য ছিল না। ভাই হিসাবে ওর জন্য খুব খুব খারাপ লাগছে। ক্রুণাল বলেন, তাকে ব্যঙ্গাত্মক শিস দেওয়া থেকে শুরু করে লোকে প্রচুর খারাপ কথা বলেছে। দিনের শেষে আমরা ভুলে গিয়েছিলাম ও একজন মানুষ, যার আবেগ রয়েছে।

বিশ্বকাপে ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আপ্লুত ক্রুণাল বলেন, হাসতে হাসতে সব বাধা পেরিয়ে এসেছে ও। কত কষ্ট করে হাসত, সেটি শুধু আমিই জানি। কঠোর পরিশ্রম করেছে এবং বিশ্বকাপে ভালো খেলতে গেলে যা যা করা দরকার, সেটি করেছে। ভারতীয় দলের দীর্ঘ দিনের স্বপ্নপূরণ করেছে সে। এর থেকে ভালো আর কিছুই হয় না।

এই পোস্ট পড়ে মন ভারাক্রান্ত হয়েছে অনেকেরই। আর সেই পোস্টেই রিঅ্যাক্ট করেছেন হার্দিকপত্নী নাতাশা। ক্রুনালের এই পোস্টে প্রায় ২ মিলিয়ন মানুষ লাইক করেছেন। আর এদের মধ্যে আছেন হার্দিক ও তার স্ত্রী নাতাশা। প্রসঙ্গত বিশ্বকাপ জেতার পর হার্দিককে নিয়ে কোনো পোস্টে রিঅ্যাক্ট করলেন নাতাশা।

ভাইয়ের পোস্টে উত্তর দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসি তোমায় ভাইকে। তুমিই হচ্ছ আমার শক্তির ভিত্তি। তোমায় ছাড়া কিছুই সম্ভব হতো না।’ ক্রুনাল পান্ডিয়ার স্ত্রীও এই পোস্টে মন্তব্য করেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit