রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির

কত আয় করল প্রভাস-দীপিকার কল্কি?

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি গত ২৭ জুন ভারতের পাঁচ ভাষায় মুক্তি পেয়েছে। তেলেগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় নির্মাণ করেছেন পরিচালক। এ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছাড়া আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে ম্রুণাল ঠাকুর, দুলকর সালমান, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ।

ইতোমধ্যে কল্কি ছবিটি ৫০০ কোটি টাকার গণ্ডি টপকাতে চলেছে খুব শিগগির। যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়, তাতে অনুমান করা যায় যে, এ সপ্তাহেই ৫০০ কোটির লক্ষ্য পূরণ করে ফেলবে প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি। 

সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে, শনিবার এ ছবির আয় প্রায় ১০৬ শতাংশ বেড়েছে। কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রথম দিন ৯৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলেগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন শুক্রবার বক্স অফিসে এ ছবিটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা হয়েছে তেলেগু ভার্সনে। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। শনিবার বক্স অফিসে ছবিটি ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ৩০ কোটি ৬৫ লাখ টাকা এসেছে তেলেগু ভার্সন থেকে। রোববার অর্থাৎ ৩০ জুন এই ছবিটি ৮৮ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। এর মধ্যে তেলেগু ভার্সন থেকে এসেছে ৩৮ কোটি আর হিন্দি ভার্সন থেকে ৪০ কোটি টাকা।

পঞ্চম দিনে বক্স অফিসে ছবিটি ৩৪ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। ষষ্ঠ দিনে এই ছবিটি ২৭ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। সপ্তম দিনে ২২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে । অষ্টম দিনে ২২ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। ফলে এক সপ্তাহে এই ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। এরপর নবম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার (৫ জুলাই) ১৬ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। দশম দিনে বক্স অফিসে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা আয় করেছে বলেই জানা গেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৬৬ কোটি টাকায়। 

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit