মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

যে কারণে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন না পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাবেন না। শনিবার এমনটাই জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি এমন আশঙ্কার কথা জানান।

ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এতে সক্রিয় ভূমিকা পালন করেছে যুক্তরাজ্য। মস্কোর নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের ভ্রক্ষেপহীনতা এবং রুশ সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকেই মূলত ওই যুদ্ধ শুরু হয়। 

সংবাদ মধ্যমটি জানিয়েছে, লন্ডন মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়ে, ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা ও সংঘাত বাড়িয়ে দিয়েছিল। ব্রিটেন এখন পর্যন্ত ১১ শতাধিক রুশ নাগরিক এবং ৮ শতাধিক রুশ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

কিয়ের স্টারমার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের বলেন, লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে। যে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ের রডনি স্টারমারকে অভিনন্দন জানাবার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে।

পুতিন স্টারমারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা- এ বিষয়ে পেসকভ স্পষ্ট করে বলেন, সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর। যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি ৬৫০টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং কিয়ের রডনি স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit