সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার তাগিদ ইরাকের ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ দুর্নীতিবিরোধী অভিযানে ইরাকে সংসদ সদস্যসহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার সিয়াকে নিয়ে লোহাগড় দুর্গে পুলিশ, অপরাধের দৃশ্যপট পুনর্নির্মাণের চেষ্টা হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস

জাতীয় দাবার শিরোপা জিয়াকে উৎসর্গ করলেন মনন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছেন মনন রেজা নীড়। আজ অমিত বিক্রমের সঙ্গে ড্র করে ১৪ বছর বয়সে প্রথমবার এই শিরোপা ছুঁয়ে দেখেছেন তিনি।

খেলা শুরুর কয়েক মিনিট পরই মনন এবং অমিত ড্র মেনে নেন। এর ফলে ১৩ রাউন্ড শেষে মননের পয়েন্ট দাঁড়ায় ১০। আর এতেই তিন গ্র্যান্ডমাস্টারকে ছাপিয়ে শিরোপা হাতে ওঠে কিশোর মননের।

এমন অবিশ্বাস্য অর্জনের পরও মননের আনন্দ নেই। কেন? একটি গণমাধ্যমকে সে প্রশ্নের উত্তর দিয়ে মনন বলেছেন, ‘আসলে চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, তবে একটুও আনন্দ লাগছে না। জিয়া (গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান) স্যার এভাবে চলে যাবেন চিন্তাও করিনি। আমাদের রেখে চলে গেলেন। খুবই খারাপ লাগছে।’

গতকাল শুক্রবার দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময় অকস্মাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের কিংবদন্তি দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আজ জাতীয় ক্রীড়া পরিষদে জানাযা শেষে তাকে মোহাম্মদপুরে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

জিয়ার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে মনন বলেন, ‘স্যারের সঙ্গে আমার অনেক স্মৃতি। তার বাসায় ১১ দিন থেকে অনুশীলন করেছিলাম। স্যারের কথা অনেক মনে পড়ছে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার শিরোপা স্যারকে উৎসর্গ করছি।’

নারায়ণগঞ্জের ফিলোসোশিয়া স্কুলে নবম শ্রেণিতে পড়েন মনন। তার লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্ব জয় করা, ‘আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই। একসময় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বড় স্বপ্ন দেখি।’

 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit