মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ২০ কেজি কোরবানির মাংস নিয়ে গেলেন এক বাংলাদেশি, তারপর যা ঘটলো…

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের সদস্যদের নিয়ে একসাথে রান্না করে খাওয়ার ইচ্ছে থেকেই এক বাংলাদেশি মালয়েশিয়ায় ২০ কেজি গরুর মাংস নিয়ে গিয়েছিলেন। তবে তার সেই ইচ্ছে শেষ পর্যন্ত পূরণ হয়নি। বিমানবন্দরেই তার সেই ইচ্ছার যবনিকাপাত হয়েছে।

মালয়েশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ সেই মাংস জব্দ করেছে।

মালয়েশিয়ার কোয়ারেন্টাইন এন্ড ইনসপেকশন সার্ভিস ডিপার্টমেন্টের (মাকিস) কর্মকর্তারা পেংকালান চিপার সুলতান ইসমাইল পেত্রা বিমানবন্দরে ২৬ জুন এই ২০ কেজি গরুর মাংস জব্দ করে।
কেলাতান মাকিস পরিচালক সাইদ ফুয়াদ সাইদ পুত্রা বলেছেন, বিমানবন্দরের আগমনী হলে সন্ধ্যা ছয়টার দিকে এই গরুর মাংস জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি বলেন, ‘মাকিস কর্মকর্তারা আগমনী এলাকায় নিয়মিত তল্লাশী করছিলেন। সেখানেই তারা এক যাত্রীর কাছ থেকে খবর পান যে এক ব্যক্তি গরুর মাংস বহন করছে।’

সাইদ ফুয়াদ আরও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি বাংলাদেশ থেকে কোরবানির মাংস নিয়ে এসেছেন।

মুখ ও পায়ের রোগের সংক্রমণ রোধের পূর্ব ব্যবস্থা হিসেবেই এই মাংস জব্দ করার কথা জানিয়েছেন সাইদ।

মালয়েশিয়ার আইনে মাকিম (Maqis) পারমিট ছাড়া কোনো ধরনের কৃষিজাত পণ্য বহন করা দণ্ডনীয় অপরাধ।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit