বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

কোটা বাতিলের দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ :  কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বিকাল ৩টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে গিয়ে শেষ হয়।
পরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান নিয়ে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। মিছিলে আন্দোলনকারীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘কোটা বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি শ্লোগান দেয়। 

এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবি না মানা হলে কঠোর আন্দোলন চালিয়ে যাবার পাশাপশি ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আন্দোলনকারীরা সেই পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও কিছু দাবি জানাচ্ছেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকরা পড়ে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit