মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নিয়ে যা বললেন এরদোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাশ্চাত্যের কোনো কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। তা সত্ত্বেও তুর্কি নেতা এ অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন। 

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এরদোগান বলেন, পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে। এটি নিশ্চিত যে, অস্ত্র উৎপাদনকারীদের অর্থ প্রয়োজন। আর এ অস্ত্রবাজারের নিয়ন্ত্রণ পুরোটাই পশ্চিমাদের হাতে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়া শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য আলোচনার কথা বলছে। চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এরদোগান আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে ইউক্রেনে প্রায় দুই হাজার বেসামরিক নাগরিক নিহত এবং আড়াই হাজারেরও বেশি আহত হয়েছে। জাতিসংঘের অনুমান, এ যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, ইউক্রেন যুদ্ধের ফলে ৪৬ লাখেরও বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়ে গেছে। এছাড়া ৭০ লাখেরও বেশি ইউক্রেনীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: ইয়েনি শাফাক

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit