সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ঘরের মাঠেই জিম্বাবুয়ের চরম ব্যাটিং বিপর্যয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ভারতের তারুণ্য নির্ভর দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিকরা। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। ১.১ ওভারে দলীয় ৬ রানে ফেরেন ওপেনার ইনোসেন্ট কায়া। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন ব্রায়েন ব্যানেট। এরপর নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ওয়েসলি মাধেভেরে, অধিনায়ক সিকান্দার রাজা, জনাথন ক্যাম্পবেল, ডিয়ন মায়ার্স, ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জঙ্গিরা।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে ২২ বলে দুই বাউন্ডারিত ২৩ রান করেন ডিয়ন মায়ার্স। ১৫ বল ৫টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে ফেরেন ব্রাইন বেনেট। ২২ বলে তিন বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন ওপেনার ওয়েসলি মাধেভেরে। ১৫.৩ ওভারে দলীয় ৯০ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ব্লেসিং মুজারাবানি। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit