মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

রায়নার অনুরোধ, অবসরে পাঠানো হোক ১৮ ও ৪৫ নম্বর জার্সি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজে চাপের মাঝে ৭৬ রানের কি দারুণ ইনিংসটাই না খেললেন বিরাট কোহলি। এদিকে রোহিত শর্মা, তিনি তো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। পুরো আসরে রোহিতের নেতৃত্বে, কি দাপটের সঙ্গেই না খেলল ভারত। তাইতো বোর্ডের কাছে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার অনুরোধ, অবসরে পাঠানো হোক কোহলি-রোহিতের ১৮ এবং ৪৫ নম্বর জার্সিকে।

ভারতকে আইসিসির যেকোনো ইভেন্টের ১১ বছরের শিরোপার খরা মেটালেন বিরাট রোহিতরা। আর এরই সাথে সাথে এই দুই তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান। এই দুই তারকার এর জার্সি নম্বর ১৮ এবং ৪৫-কেও যেন বিদায় পাঠানো হয়, এমনই মিনতি রায়নার। যেন পরবর্তীতে যারা আসবে তারা যে এই জার্সি দেখে অনুপ্রেরণা নিতে পারে।

সুরেশ রায়না জিও সিনেমাকে জানায়, ‘আমি বিসিসিআই কে অনুরোধ করছি  জার্সি নম্বর ১৮ এবং ৪৫ অবসর দিন। জার্সি নম্বর ৭ ইতিমধ্যেই অবসরে, জার্সি নম্বর ১৮ আর ৪৫ এর সাথেও আমনটাই করা উচিত। যারা এই নম্বর দেখবেন তারা যেন অনুপ্রেরণা নিতে পারে এখান থেকে।’বিরাট এবং রোহিত মিলে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। তাইতো এই দলে যারাই খলতে আসুক তারা যেন অনুপ্রেরণা  নিতে পারে শুধু এই নম্বরের দিকে তাকিয়ে। তাইতো বিসিসিআই এর কাছে রায়নার এমন আবদার।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit