রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। গত ১ জুলাই মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে একটি মাছ ধরার বড় নৌকা ডুবে যায়। পরে মৌরিতানিয়ার কোস্টগার্ড অভিযান চালিয়ে ৮৯ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছেন পাঁচ বছরের এক মেয়েসহ ৯ জনকে।

স্থানীয় কর্মকর্তারা জানান, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে ১৭০ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। সেই হিসেবে এখনও নিখোঁজ রয়েছে ৭২ জন।

স্পেন সরকার জানিয়েছে, গত বছর ক্যানারি দ্বীপপুঞ্জে ৩৯ হাজার ৯১০ অভিবাসী নেমেছে, যা এক বছরের মধ্যে দ্বিগুনেরও বেশি।

স্পেনের দাতব্য সংস্থা ক্যামিনান্দো ফ্রনটেরাস বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে যেতে পাঁচ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। ২০০৭ সালের পর এটিই সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit