রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে ব্যর্থ বাবরের প্রশংসায় মুশতাক!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৪৯ Time View
স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে খুব ছন্দে ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টিতে রোহিত শর্মা, কুইন্টিন ডি ককরা ঝড়ো ব্যাটিং করেছেন, সেই তুলনায় বাবর কিছুই করে দেখাতে পারেননি।৪ ম্যাচে বাবর ব্যাট করেছেন একশর সামান্য বেশি স্ট্রাইকরেটে; যা একেবারেই টি-টোয়েন্টি সুলভ নয়। এরপরও পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ মনে করেন, ব্যাটিংয়ে ধরন পাল্টেছে বাবরের। আগের চেয়ে নাকি এখন আগ্রাসনও দেখা যাচ্ছে!

বিশ্বকাপের ৪ ম্যাচে বাবরের ব্যাট থেকে এসেছে ১২২ রান। ফিফটি নেই একটিও। ধীর ব্যাটিংয়ের জন্য বাবর সমালোচিত হচ্ছেন অনেক দিন ধরে। তবে মুশতাকের দাবি, বাবর যথেষ্ট পরিবর্তন করেছেন নিজেকে। 

ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপে করাচিতে মুশতাক বলেন, ‘বাবরের ব্যাটিংয়ের ধরন আগের চেয়ে অনেক বেশি পাল্টেছে। তার ব্যাটিংয়ে আগ্রাসন দেখা যাচ্ছে। একজন ব্যক্তি যদি এতটা পরিবর্তন করতে পারেন, আমার মনে হয় এটা যথেষ্ট।’

তিনি বলেন, ‘অন্য খেলোয়াড়দের দলে ভূমিকা আছে, তাদেরও রান করার দায়িত্ব আছে। যদি একজন রান করে এবং বাকিরা শেষ ৭-৮ ওভারে রান করতে না পারে সেটা সমস্যা। এটাই গত তিন-চার বছর ধরে হয়ে আসছে। তারা তখনই রান করে যখন এটা মূল্যহীন হয়ে পড়ে।’

বাবরকে নিয়ে সমালোচনাকে অপ্রত্যাশিত বলছেন মুশতাক। পুরো বিশ্বের মানুষ যাকে সম্মান করে, তার প্রতি বিদ্রূপ করা অনুচিত বলছেন তিনি।

‘আমরা যদি শুধু বাবরকে নিয়ে কথা বলি, তাকে পুরো বিশ্বের সবাই সম্মান করে, যার নিশ্চয়ই কারণ আছে। সে পাকিস্তানের জন্য সম্মান বয়ে আনে। মাঝে-মধ্যে মানুষ তার ওপর বেশিই চড়াও হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মুশতাক। তার অধীনে লেগ স্পিনার রিশাদ হোসেনের সাফল্য দেখেছে বাংলাদেশ। বিশ্বকাপ শেষে মুশতাকের সঙ্গে চুক্তি শেষ বিসিবির। তার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit