মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

দৌলতপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সোয়াদ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টর দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর একটি সাপে তাকে কামড় দেয়। নিহত শিশু সোয়াদ দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী চৌহর্দ্দিরমাঠ গ্রামের সুখ চাঁদ আলীর ছেলে।

নিহতদের পরিবার ও দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি জানান, সোয়াদ তার বাবা-মায়ের সাথে ঘুমিয়ে ছিল। বুধবার দিবাগত রাতে ঘুমের মধ্যে সোয়াদকে কিছু একটা কামড় দেয়। এসময় শিশুটি টের পেয়ে চিৎকার দিলে বাবা-মা ঘুম থেকে জেগে শিশুটির পাশেই একটি সাপ দেখতে পাই। পরে সুখ চাঁদ ঘরে থাকা ধারাল হাসুয়া দিয়ে সাপটিকে কোপ দিলে সাপটি মারা যায়। এরপর সোয়াদকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়। তবে কি প্রজাতির সাপ তা কেউ নিশ্চিত হতে পারেনি বলে জানাগেছে।

এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু হয়েছিল। এন্টিভেনম প্রয়োগ চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit