মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

মোদির সঙ্গে সাক্ষাতে আপ্লুত বিশ্বকাপজয়ী তারকারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। মোদির সঙ্গে দেখা করে আবেগ আপ্লুত হয়ে যান ক্রিকেটাররা।

ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি পোস্ট করে বুঝিয়ে দেন, তারা আবেগ আপ্লুত এবং সম্মানিত।

বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় ক্রিকেট দল ও সাপোর্টিং স্টাফরা বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেই জার্সির গায়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চিহ্নি হিসেবে দুটি তারা জ্বলজ্বল করছিল, জার্সির সামনে লেখা ছিল চ্যাম্পিয়ন্স।

ভারত-পাকিস্তান ফের কবে মুখোমুখি হচ্ছে, সূচি দেখে নিন নরেন্দ্র মোদিকে বিশেষ জার্সি উপহার দেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। সেই জার্সির পিছনে লেখা নমো (NAMO), জার্সির নম্বর ১। বিসিসিআইয়ের পোস্টে লাইক করেছেন সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বিশ্বকাপজয়ী দলের সঙ্গে সাক্ষাতের ছবি নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মোদি লিখেছেন, চ্যাম্পিয়নদের সঙ্গে দারুণ সময় কাটালাম। বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, বিরাট সম্মানের। প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরাহ আপ্লুত প্রধানমন্ত্রীর উষ্ণ আতিথেয়তায়। তিনিও সম্মানিত বলে জানিয়েছেন। বুমরাহর সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্জনা গণেশন। তাদের পুত্র অঙ্গদকে কোলে নেন প্রধানমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit