মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, মুসলিম সিনেটরের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনপন্থীদের আন্দোলনের রেশ যেন বেড়েই চলছে। এবার দেশটির রাজধানী ক্যানবেরায়অবস্থিত সংসদ ভবনের ছাদে উঠে পড়েন ফিলিস্তিনের পক্ষ নেওয়া বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন ছাদে ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (৪ জুলাই) কালো পোশাকে চার বিক্ষোভকারী প্রায় ১ ঘণ্টা সংসদ ভবনের ছাদে অবস্থান নেন। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেষ্টায় তাদের সরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ঝুলানো ব্যানারগুলোর একটিতে লেখা ছিল, ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন থাকবে মুক্ত।’ খবর আল জাজিরা।

ফিলিস্তিনকে সমর্থন করে ভোট দেওয়ায় অস্ট্রেলিয়ার মুসলিম সিনেটর ফাতিমা পেম্যান দেশটির ক্ষমতাসীন দল লেবার পার্টি থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার রেশ ধরেই বিক্ষোভকারীরা সংসদ ভবনের ছাদে অবস্থান নেন। বিক্ষোভকারীদের একজন ছাদ থেকে বক্তব্য দেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল সরকার গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করছে। অস্ট্রেলিয়া সরকার সমর্থনের মাধ্যমে যুদ্ধাপরাধের সঙ্গে সামিল হচ্ছে।

২৯ বছর বয়সী এই মুসলিম আইনপ্রণেতা আফগানিস্তান থেকে ১৯৯৬ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসেন। তিনিই অস্ট্রেলিয়ার প্রথম এবং একমাত্র হিজাব পরা ফেডারেল রাজনীতিবিদ।

বৃহস্পতিবার পদত্যাগ করার ঘোষণা দেওয়ার ফাতিমা পেম্যান সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনের ইস্যুটির সঙ্গে আমি আপস করতে পারিনা। আমি অন্য সহকর্মীদের থেকে ভিন্ন। আমি জানি অন্যায়ের মুখোমুখি হতে কেমন লাগে। যখন নিরপরাধ মানুষের ওপর নৃশংসতা চালাতে দেখি তখন চুপ থাকতে পারিনা।’মিসেস পেম্যান আরও বলেন, নিজ দলের বিপক্ষে গিয়ে ভোট দেওয়ার পর অনেক সহকর্মী আমাকে সমর্থন করেছে, আবার অনেকে চাপ প্রয়োগও করেছে। এরপর থেকে মেইলে কিছু হত্যার হুমকিও পেয়েছি।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ তাকে পদত্যাগের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ফাতিমা পেম্যানকে পদত্যাগ করার জন্য ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিসেস পেম্যান একজন স্বাধীন সিনেটর হিসেবে ককাসে যোগ দিতে পারবেন।’গাজার সংঘাত নিয়ে অস্ট্রেলিয়ায় একটি অস্থির রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। দেশটির সরকারও এই বিষয়টিকে সতর্কতার সাথে মোকাবেলা করার চেষ্টা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit