শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

তোবারক হোসেন খোকন
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার অপরাহ্নে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ৯৭ জন কে শিক্ষা বৃত্তি ও ১৩জন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এম রফিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন নেত্রকোনা ১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারি, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল, এমদাদুল হক, ট্রাইবাল চেয়ারম্যান সায়মন তজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ।

আলোচনা শেষে, প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৩২ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১৫ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit