রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

রাজধানীতে ভবন থেকে পড়ে নারীসহ দুইজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে নিচে পড়ে জাকারিয়া (১৮) নামে এক যুবক ও খাইরুন্নেছা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুরের পল্লবীতে ও সাড়ে ১০টার দিকে আজিমপুরে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত জাকারিয়ার এক সহকর্মী জানান, পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনের মদিনাবাগ এলাকায় একটি নির্মাণাধীন ৩ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন তারা। সকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনটির তৃতীয় তলা থেকে নিচে পড়ে যায় জাকারিয়া। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জাকারিয়ার বাড়ি পটুয়াখালির বাউফল উপজেলায়। তার বাবার নাম নিছাব উদ্দিন।
এদিকে খায়রুন্নেছাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মিলন জানান, তারা আজিমপুর এতিমখানা সংলগ্ন সরকারি কোয়ার্টারের একটি ৪ তলা ভবনে সংস্কারের কাজ করছিলেন। সেখানে কাজ করার সময় চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান খাইরুন্নেছা।

নিহতের বোন জোসনা আক্তার জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকায় থাকেন। খায়রুন্নেছার স্বামী আবুল হোসেন মারা গেছেন কয়েকবছর আগে। সংসার চালাতে নিরুপায় খায়রুন্নেছা লেবারের কাজ করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তাদের দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit