বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম

নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১১০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান। 

এসময় তিনি বলেন হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে তার পতন অনিবার্য কারণ তার পতন আর খালেদা জিয়ার মুক্তি একই সুতোয় গাতা জনগণ জেগে উঠতে শুরু করেছে মানুষ যখন জেগে উঠবে আপনার তখন রাজনীতি মৃত্যু হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সহ স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে খালেদা জিয়াকে  মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit