মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলংকায় বোলিংয়ে উজ্জ্বল মোস্তাফিজ, অসাধারণ থ্রোয়ে রানআউট করালেন তাওহিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের কাছে ৪ উইকেটে হারল মোস্তাফিজ-তাওহিদের দল ডাম্বুলা সিক্সার্স। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় হার।

অন্যদিকে প্রথম ম্যাচে খরুচে বোলিং করা মোস্তাফিজুর রহমান কিছুটা ছন্দে ফিরেছেন। ৩০ রানে ২ উইকেট নিয়েও অবশ্য জয় এনে দিতে পারেননি দলকে। ডাম্বুলার লংকান বোলাররা যে দুই হাতে রান বিলিয়েছেন।

জাফনা কিংসের বিপক্ষে বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন মোস্তাফিজ। ১৭তম ওভারে জাফনার অধিনায়ক চারিথ আসালাঙ্কাকেও সাজঘরের পথ চেনান এই বাঁহাতি পেসার।

তাওহিদ হৃদয় কেন ছয় নম্বরে? নেটিজেনদের সমালোচনার ঝড়

তবে ততক্ষণে কিছুটা দেরি হয়ে গেছে। কারণ চতুর্থ উইকেটে আভিশকা ফার্নান্দো এবং আসালাঙ্কার ১৩৪ রানের জুটিতে ডাম্বুলার দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করার পথে অনেকটা এগিয়ে যায় জাফনা।

ফার্নান্দো ৩৪ বলে ৭ চার এবং ৬ ছক্কায় করেন ৮০ রান। ৩৬ বলে ৫০ রান আসে আসালাঙ্কার ব্যাটে। এই দুই ইনিংসে বৃথা যায় ডাম্বুলার হয়ে করা কুশল পেরেরার ৫২ বলে ১০২ রানের অবিশ্বাস্য ইনিংস।

উল্লেখ্য, আসরের প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের কাছে ৬ উইকেটে হারে ডাম্বুলা। সেই ম্যাচে ১ রানে আউট হয়ে যান হৃদয়। ৩ ওভার বল করে ৪৪ রান খরচায় ১ উইকেট নেন মোস্তাফিজ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit