মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রোহিত-কোহলিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিশ্বকাপ জেতার পরও এই কয়েকদিন বার্বাডোজে আটকা ছিল পুরো ভারত দল। আজ এই ঝড়ের প্রভাব কিছুটা কমে আসায় অবশেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত দল, সঙ্গে তাদের পরিবারও। ব্রিজটাউনের গ্যান্টলি অ্যাডাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইট যোগে দেশের ফিরছেন রোহিত-কোহলিরা। 

এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়নস ২০২৪ বিশ্বকাপ নামক বিশেষ বিমানটি স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে রওনা দিয়েছে সরাসরি ভারতের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে দিল্লির এয়ারপোর্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের তত্ত্বাবধায়নে বার্বাডোজে আসে এই চার্টার্ড বিমানটি। সেই ফ্লাইটে চড়ে দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ক্রিকেটারদের পরিবার, বোর্ড অফিশিয়ালসসহ আছেন গণমাধ্যমকর্মীরাও। 

বোয়িং-৭৭৭ সিরিজের এই বিমানটি গতকাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে রওনা দিয়ে বার্বাডোজে পৌঁছায় রাত ২টায়। তবে বিমান সেখানে মঙ্গলবার বিকেলের মধ্যে পৌঁছে সন্ধ্যা ৬টাতেই রওনা দেওয়ার কথা ছিল ভারতের উদ্দেশ্যে। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় ১১ ঘণ্টা পর ভারতের উদ্দেশ্যের রওনা দেয় চার্টার ফ্লাইটটি। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit