বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন পল্লী বিদ্যুৎ সরবাহের নির্দেশ সংসদীয় কমিটির

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন বৈদ্যুতিক সংযোগগুলোতে নিরবচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে গ্রামীণ এলাকায় জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৩ জুলাই) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদে সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক কমিটি সভাপতি ও সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কমিটির সদস্য ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নূর মোহাম্মদ, আখতারউজ্জামান, মো: রেজাউল হক চৌধুরী ও মো: নজরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদীয় কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ এর ১৯৯৯-২০০০ অর্থ বছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ এর বিষয়ে আলোচনা ও প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তিসহ অনাদায়ী অর্থ আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য বৈঠকে নির্দেশনা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit