মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে মুখোমুখি হয়ে যা বললেন ইরানের দুই প্রার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শুক্রবার লড়েছেন চার প্রার্থী। তারা হলেন- মাসুদ পেজেশকিয়ান, সাঈদ জলিলি, মোহাম্মদ বাকের কালিবাফ ও মোস্তফা পুরমোহাম্মদি। 

এই চার প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। এর ফলে দ্বিতীয় দফা অর্থাৎ রান-অফে গড়িয়েছে নির্বাচন। আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে সেই নির্বাচন। তাতে লড়বেন সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলি। 

আগামী শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুর হবে। এর আগে মঙ্গলবার দেশটির অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে মুখোমুখি হয়েছিলেন প্রথম রাউন্ডে এগিয়ে থাকা জালিলি এবং পেজেশকিয়ান। সেখানে তারা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব এবং বিশ্ব শক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের বিষয়ে নিজ নিজ প্রস্তাব উপস্থাপন করেছেন। 

পেজেশকিয়ান একজন কার্ডিয়াক সার্জন। তিনি মনে করেন, পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি গত চার বছরে ৪০ শতাংশ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান দারিদ্র্যের হার উল্লেখ করেছেন। 

তিনি বলেছেন, আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে অনেকেই রাস্তায় ভিক্ষা করে। তার প্রশাসন ‘অবিলম্বে’ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করার জন্য কাজ করবে এবং অর্থনীতিকে স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া তিনি ইরানের পারমাণবিক নিষেধাজ্ঞা কমাতেও কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

অন্যদিকে পেজেশকিয়ানের প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী সাঈদ জালিলি। তিনি ২০১৫ সালে ইরানের ওই পারমাণবিক চুক্তির বিরোধিতা করেছিলেন। মঙ্গলবার বিতর্কের সময় জালিলি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের প্রতিশ্রুতিগুলোকে সম্মান করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। এছাড়া পেজেশকিয়ানের পরিকল্পনায় নিষেধাজ্ঞার প্রতি কোনো নিন্দা না থাকায় জালিলি তার সমালোচনা করেছেন। 

মঙ্গলবার উভয় প্রার্থীই দেশটির অর্থনীতি এবং পারমাণবিক ইস্যুতে তাদের যুক্তি-তর্ক উপস্থাপন করেছেন। বিশ্লেষকরা মনে করছেন আগামী শুক্রবারের নির্বাচনে এ দুই নেতার কে নির্বাচিত হচ্ছেন তার উপরেই নির্ভর করছে ইরানের ভবিষ্যৎ কূটনৈতিক এবং অর্থনৈতিক পরিকল্পনা।

পেজেশকিয়ান শুক্রবারের নির্বাচনে মোট ভোটের ৪২ শতাংশ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিলি পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। 

প্রসঙ্গত, শুক্রবার সবচেয়ে বেশি ভোট পাওয়া পেজেশকিয়ান ছিলেন একমাত্র সংস্কারপন্থী প্রার্থী। আর তার বাকী তিন প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল বা কট্টরপন্থী। অর্থাৎ একদিকে ছিলেন সংস্কারপন্থী এক নেতা আর বিপরীতে লড়েছেন রক্ষণশীল তিন নেতা। আল-জাজিরা বলছে, এতে রক্ষণশীল নেতাদের ভোট ভাগ হয়ে গেছে তিন ভাগে। 

যদি রক্ষণশীল তিন নেতার মোট ভোটসংখ্যা হিসাব করা হয় তাহলে দেখা যাবে তারা তিনজন মিলে সংস্কারপন্থী পেজেশকিয়ানের চেয়ে বেশি ভোট পেয়েছেন। তাদের মধ্যে জলিলি পেয়েছেন ৩৮ দশমিক ৬ শতাংশ ভোট, মোহাম্মদ বাকের কালিবাফ পেয়েছেন ১৩ দশমিক আট শতাংশ আর মোস্তফা পুরমোহাম্মদি পেয়েছেন শূন্য দশমিক ৮ শতাংশ ভোট। অর্থাৎ তিনজনে মিলে পেয়েছেন ৫২ শতাংশের বেশি ভোট। যা সংস্কারপন্থী পেজেশকিয়ানের পাওয়া ভোটের তুলনায় বেশি। 

৫ জুলাইয়ের নির্বাচন হবে এক সংস্কারপন্থী বনাম এক রক্ষণশীল প্রার্থীর মধ্যে। রক্ষণশীলদের ভোট সেদিন আর ভাগ হবে না তিনভাগে। যারা রক্ষণশীল মতাদর্শের পক্ষে ভোট দেবেন তারা কেবল একজন প্রার্থীকেই ভোট দেবেন। আগেরবারের মতো তিনজনের মধ্যে ভোট ভাগ হয়ে যাবে না।

সেই হিসাবে বলা যায়, রক্ষণশীল বা কট্টোরপন্থী প্রার্থী সাঈদ জলিলির পক্ষে বেশি ভোট পড়তে পারে সেদিন। অর্থাৎ প্রয়াত ইব্রাহিম রাইসির উত্তরসূরী হতে পারেন রক্ষণশীল বা কট্টোরপন্থী প্রার্থী সাঈদ জলিলি। 

কিউএনবি/অনিমা/৩ জুলাই ২০২৪/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit