মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্ব এবং শেষ ষোলোর পর উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা সংক্ষেপে ইউরোয় এখন কোয়ার্টার ফাইনালের পালা। শেষ ষোলো থেকে ঝরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি এবং অন্যতম জায়ান্ট বেলজিয়াম। কষ্টেসৃষ্টে শেষ আটের টিকিট পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ইউরোর ‘ডার্কহর্স’ তকমা পাওয়া তুরস্কও উঠে গেছে শেষ আটে।

ফেবারিট হিসেবে কক্ষপথেই রয়েছে স্বাগতিক জার্মানি এবং তারুণ্যে ঠাঁসা স্পেন। তবে কোয়ার্টার ফাইনালে তাদের মধ্যে কোনো এক দলকে হতাশায় পুড়তে হবে। কারণ কোয়ার্টার ফাইনালেই যে দেখা হয়ে যাচ্ছে স্পেন এবং জার্মানির। 

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় মুখোমুখি হবে তারা। মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো একই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। শেষ ষোলোয় স্লোভেনিয়াকে হারাতেই ঘাম ছুটে যায় ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। সেই ইউরো ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে এবার শেষ আটে সামনে পাচ্ছে তারা।

গ্রুপপর্বে নিষ্প্রাণ খেলায় সমর্থকদের হতাশ করেছে ফ্রান্স, শেষ ষোলোয় ড্যানিশদের হারাতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। কোয়ার্টার ফাইনালে পর্তুগিজদের হারিয়ে ২০১৬ ফাইনালের ‘প্রতিশোধ’ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল।

পরদিন অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস-তুরস্ক। শেষ ষোলোয় ইতালিকে বিদায় করা সুইসরা ইংলিশদেরও বাড়িতে পাঠিয়ে দিতে চাইবে। গ্যারেথ সাউথগেটের দলের জন্য উজ্জীবিত সুইসদের মোকাবিলা করা মোটেই সহজ হওয়ার কথা নয়।

অন্যদিকে ‘উড়ন্ত’ তুরস্কের সামনে প্রতিরোধ গড়ে তুলতে চাইবে দারুণ ছন্দে থাকা নেদারল্যান্ডস। শেষ আটে কাগজে-কলমে হয়ত সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে ডাচরা, তবে মাঠের ফুটবলে নিজেদের দিনে আরদা গুলেররা যে বড় চমক দিতে পারেন, সেটা নিয়ে দ্বিমত করার অবকাশ নেই।

একনজরে ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল

৫ জুলাই, স্পেন-জার্মানি, রাত ১০টা
৬ জুলাই, পর্তুগাল-ফ্রান্স, রাত ১টা
৬ জুলাই, ইংল্যান্ড-সুইজারল্যান্ড, রাত ১০টা
৭ জুলাই, নেদারল্যান্ডস-তুরস্ক, রাত ১টা

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit