বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : সামুদ্রিক সম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সমুদ্রের খনিজ ও প্রাণিজ সম্পদের পাশাপাশি উপকূলীয় এলাকায় নবায়নযোগ্য জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। 

বুধবার (৩ জুলাই) পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) আয়োজনে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে টেকসই এ খাতের সম্ভাবনা কার্যকরভাবে কাজে লাগাতে হবে। বাংলাদেশের সমুদ্র সম্পদের সঠিক ধারণা ও ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আন্তর্জাতিক সন্মেলনের আয়োজন করা হয়েছে।

স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।  টেকসই সমুদ্র সম্পদের সঠিক ব্যবহারে প্রয়োজনে আধুনিক প্রযুক্তি, ধারণা ও অভিজ্ঞতা বিনিময়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশের সমুদ্রের ইকো সিস্টেমের উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেন স্পিকার।

এ সময় তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য বাণিজ্যের হাবে পরিণত হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানো যেতে পারে।

সমুদ্রের টেকসই ব্যবহার নিশ্চিত করতে অতিমাত্রায় মৎস্য আহরণ, জনসংখ্যা বৃদ্ধি এবং জলববায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. কাওসার আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

তিনি বলেন, বেসরকারি খাত ও গবেষকদের সমন্বয়ে সরকারের দেশের সমুদ্র সম্পদকে টেকসইভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্লু ইকোনমি কাজে লাগানোর বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, এটি অর্থনীতির লাইফলাইনে পরিণত হতে পারে।

সমুদ্র অর্থনীতি নিয়ে আরও গবেষণার তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। সমুদ্রকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন শিল্প গড়ে তোলার কাজ চলছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়ংএডিবির কান্ট্রি ডিরেক্টও এডিমন গিন্টিং বক্তব্য রাখেন। আমাদানি রফতানি বাণিজ্য সম্প্রসারণে সমুদ্র পরিবহন ব্যাপক ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

তিনি বলেন, সমুদ্র অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমুদ্র নিশ্চিত করা হবে বলেও তিনি মন্তব্য করেন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসাইন বলেন, ডেল্টা পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি সমুদ্রকে কাজে লাগাতে বন্দরসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে চলেছে সরকার।

মৎস্য আহরণ, খনিজ সম্পদের সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সমুদ্র অঞ্চল অনেক সম্ভাবনাময় দাবি করে তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ টেকসই অর্থনতির জন্য সুনীল অর্থনীতির বিকল্প নেই মন্তব্য করে এ খাতে আর্থিক ও কারিগরি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ।

দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানসহ নীতি নির্ধারক ও দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit