বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

রাজউক পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের-রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি করেন।

মামলার এজাহারে বলা হয়, রাজউক কর্মকর্তা সাবেক অথরাইজড অফিসার ও বর্তমানে উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২ এর পরিচালক মো. মোবারক হোসেনের করা সম্পদ বিবরণী অনুযায়ী ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপর এজাহারে বলা হয়, মোবারক হোসেনের সঙ্গে যোগসাজশ করে পরস্পরের সহযোগিতার মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে সাহানা পারভীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনামলে আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit