শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সুসজ্জিত এজলাস কক্ষের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৩ জুলাই) জেলা প্রশাসক আনিসুর রহমান এটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, প্রতিদিন ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বিচারপ্রার্থী আইনি সহায়তা পাওয়ার আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত আদালত কক্ষসমূহ আকারে ছোট, পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় বিচারপ্রার্থীদের স্থান সংকুলান ও বিচারপ্রক্রিয়া সম্পন্নকরণে জটিলতা পরিলক্ষিত হয়।

তিনি বলেন, এসব সমস্যা সমাধান, বিচারক ও কর্মচারীর কর্মপরিবেশ উন্নয়ন ও বিচারপ্রার্থীদের আদালত কক্ষে অবস্থান সুশৃঙ্খল, আরামদায়ক ও সহজতর করার লক্ষ্যে আদালত কক্ষ আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়; যা আজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়কে স্মার্ট ও আধুনিক সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এ কার্যালয়ের সকল শাখার কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবাপ্রার্থীদের সেবাপ্রাপ্তি সহজতর করতে পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit