রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বিচার চলাকালে আপিল বিভাগের এজলাস কক্ষে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। বুধবার এ ঘটনা ঘটে। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে হাসপাতালে নেওয়া হয়। বেঞ্চ অফিসার মোহাম্মদ খায়রুল আলম লিটন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এই বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে বিচার করছিলেন জাহাঙ্গীর হোসেন। তবে সকাল পৌনে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ সময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে যান। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।
 

কিউএনবি/অনিমা/৩ জুলাই ২০২৪/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit