মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীসহ রাজউক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, রাজউক কর্মকর্তা সাবেক অথরাইজড অফিসার ও বর্তমানে উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২ এর পরিচালক মো. মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপর এজাহারে বলা হয়, মোবারক হোসেনের সঙ্গে যোগসাজশ করে পরস্পরের সহযোগিতার মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে সাহানা পারভীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনামলে আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩ জুলাই ২০২৪/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit