মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়ে যাবে পাকিস্তান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ মন্তব্য করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।

খাজা আসিফ বলেন, পাকিস্তান যাদের ওপর নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছিল তাদের লক্ষ্য করেই বিমান হামলাগুলো করা হয়েছে। এর আগে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বছরের মার্চে প্রতিবেশী দেশটিতে এমন হামলার কথা স্বীকার করেছিলেন।

তিনি হামলার বৈধতা নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়ে আসিফ বলেন, পাকিস্তান আসন্ন হামলার বিষয়ে তালেবানকে জানায় না। “এই হামলা বিস্ময়ের উপাদানকে দূর করবে। আমরা কেন তাদের বলব, ‘প্রস্তুত হও, আমরা আসছি’?”তবে তালেবান সরকার পাকিস্তানকে সতর্ক করে বলেছে, বিবৃতিটি ‘দায়িত্বজ্ঞানহীন’।

খাজা আসিফ বলেন, ‘আমরা অনুরোধ করেছি যে আফগান মাটি ব্যবহার করে যাতে তারা পাকিস্তানে হামলা চালাতে না পারে। কিন্তু তারা টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক।

সরকারের সমালোচক ও অভ্যন্তরের কিছু সূত্র জানিয়েছে, বেইজিংয়ের চাপের পরে নতুন অপারেশন শুরু করা হয়েছিল। তারা পাকিস্তানে অবস্থান করা ২৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। যাদের মধ্যে আড়াই হাজার জন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প ‘বেইজিংস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এ কাজ করছে।

এর আগে মার্চ মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের ওপর একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে পাঁচ চীনা প্রকৌশলী নিহত হন। তখন পাকিস্তানের সামরিক বাহিনী অভিযোগ করেছিল যে হামলাটি প্রতিবেশী আফগানিস্তানে পরিকল্পনা করা হয়েছে। এছাড়া হামলাকারীও একজন আফগান নাগরিক ছিলেন।

তবে সামরিক অভিযানগুলো চীনের চাপে হওয়ার কথা অস্বীকার করেন এ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এ অভিযানগুলো পাকিস্তানে চীনা প্রকল্প ও নাগরিকদের সুরক্ষার হুমকি মোকাবেলা করবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit